পারিবারিক অশান্তির জেরে স্ত্রী এবং শাশুড়ীকে ছুরি মারার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ পারিবারিক অশান্তির জেরে স্ত্রী এবং শাশুড়ীকে ছুরি মারার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে।দুজনেই অল্প বিস্তর আহত হয়েছেন।প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই ছেড়ে দেওয়া হয়েছে।শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হাবরা থানার জয়গাছি এলাকায়।স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে হাবরা থানার পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃতের নাম বাদশা সরদার।
স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা গেছে গাইঘাটার সুটিয়ার বাসিন্দা বাদশা সরদারের সাথে বিয়ে হয়েছিল মধুবালার।মধুবালার বাপের বাড়ি হাবরার জয়গাছি এলাকায়।অভিযোগ দীর্ঘদিন ধরেই দাম্পত্য অশান্তি লেগেই ছিল তাদের।স্বামীর অত্যাচারে সম্প্রতি মধুবালা হাবরার জয়গাছি বাপের বাড়িতে চলে আসেন।শুক্রবার সন্ধ্যায় স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে এসেছিলেন বাদশা।
অভিযোগ শ্বশুরবাড়িতেই একপ্রস্থ বচসা হয় স্বামী স্ত্রীর মধ্যে।বচসা চলাকালীনই আচমকা একটা ছুরি নিয়ে মধুবালার উপর হামলা চালায়।তার মাথায় আঘাত লেগেছে।মেয়েকে বাচাতে এগিয়ে এলে শাশুড়ীকেও আঘাত করে সে।তার পিঠে ছুরির আঘাত লেগেছে।তাদের চিৎকারে স্থানীয়রা এসে জখম দুজনকে উদ্ধার করে নিয়ে আসেন হাবরা হাসপাতালে।প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।শুক্রবার রাতেই হাসপাতাল থেকে ফিরে স্ত্রী মধুবালা হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বামীর বিরুদ্ধে।
হাবরা থানার পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাদশা সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Post a Comment